
অনলাইনে পরীক্ষার ফলাফল দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- ভিজিট করুন https://www.mihdm.edu.bd/
- মেনুবার থেকে একাডেমিক ট্যাবে ক্লিক করুন;

- লিস্ট থেকে পরীক্ষার ফলাফল নির্বাচন করলে আপনার সামনে ফলাফল অনুসন্ধান নামে একটি ফর্ম আসবে।

- আপনার স্টুডেন্ট আইডি দিন; ( স্টুডেন্ট আইডি হিসেবে আপনার রোল নং এর পূর্বে শিক্ষাবর্ষের শেষ দুই ডিজিট এবং আপনি যে শ্রেণিতে অধ্যয়ন করেন সেই শ্রেণি সংখ্যা বসান; উদাহরণ স্বরূপ আপনি ২০২৫ সালে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত থাকলে এবং আপনার রোল নং যদি হয় ১ তাহলে আপনার স্টুডেন্ট আইডি হবে ২৫৬০১। উল্লেখ্য যে ১ থেকে ৯ পর্যন্ত রোল নং এর ক্ষেত্রে অবশ্যই একটি শূণ্য যোগ করে ০১, ০২…এভাবে লিখতে হবে।)
- ধরণ নির্বাচন করুন; (ধরণ হবে কোন পরীক্ষার ফলাফল দেখতে চাচ্ছেন সেই পরীক্ষার নাম)
- বিভাগ নির্বাচন করুন; (বিভাগ হিসেবে আপনি যে শ্রেণিতে অধ্যয়ন করেন সেই শ্রেণি নির্বাচন করুন।)
- শাখা নির্বাচন করুন; (ডিফল্ট শাখা হিসেবে A সিলেক্ট করতে হবে)
- বছর নির্বাচন করুন; (আপনি যে বছরের ফলাফল দেখতে চাচ্ছেন)
- সবগুলো ফিল্ড ঠিকঠাকভাবে নির্বাচন হয়ে গেলে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
আপনার সামনে আপনার নম্বরপত্র প্রদর্শিত হবে। আপনি চাইলে প্রিন্ট বাটনে ক্লিক করে এখান থেকেই প্রিন্ট করতে পারবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণও করতে পারবেন।
ধন্যবাদ।
