আপডেট

মাদ্রাসা খোলার নোটিশ

মার্চ ২৫, ২০২৬

মাদ্রাসা খোলার

নোটিশ

 
মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকমণ্ডলীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমাদান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শব-ই-কদর, জুমাতুল-বিদা, ঈদুল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঘোষিত দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আগামী ২৯ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ রবিবার হতে মাদ্রাসার পাঠদানসহ সকল নিয়মিত কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী যথারীতি পুনরায় চালু থাকবে।

শ্রেণি ক্লাস কার্যক্রম শুরু ক্লাস কার্যক্রম শেষ
শিশু – ২য় সকাল ৮:০০ ঘটিকা সকাল ১০:১০ ঘটিকা
৩য় – ৫ম সকাল ১০:৩০ ঘটিকা দুপুর ২:০০ ঘটিকা
৬ষ্ঠ – ১০ম সকাল ৮:০০ ঘটিকা দুপুর ২:০০ ঘটিকা

উল্লেখ্য: শুধুমাত্র ৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল ছাত্রীর ছুটি দুপুর ১:১৫ ঘটিকায় হবে।

জ্ঞানার্জনের এই পবিত্র অঙ্গনে নতুন উদ্যম, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে উপস্থিত হয়ে শিক্ষাকার্যক্রমকে আরও ফলপ্রসূ ও সার্থক করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ আহ্বান জানানো যাচ্ছে।

সকলের আন্তরিকতা, সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও সুশৃঙ্খল, গতিশীল ও প্রাণবন্ত হয়ে উঠবে—এটাই প্রত্যাশা।

মা‘আসসালাম
সৈয়দ কুতবুল আলম
সুপারিনটেনডেন্ট

 

হোয়াটসাঅ্যাপ চ্যাট
লোডিং হচ্ছে...