
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ সিলেট সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) মনোনীত হয়েছেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলম। এ নিয়ে ৩য় বারের মত তিনি এই সম্মাননা অর্জন করলেন। ইতিপূর্বে ২০২২ ও ২০২৪ সালেও তিনি সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের মূল্যায়ন কমিটি প্রতিষ্ঠান প্রধান হিসেবে অভিজ্ঞতা, অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা, প্রতিষ্ঠান পরিচালনা, প্রতিষ্ঠানের ফলাফল, প্রকাশনা, আইসিটি ব্যবহার সহ সার্বিক ব্যবস্থাপনায় উৎকর্ষতার ভিত্তিতে পর্যালোচনা করে তাঁকে এ স্বীকৃতি প্রদান করেন।
মাওলানা সৈয়দ কুতবুল আলম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার। প্রতিষ্ঠানের প্রতি তাঁর নিষ্ঠা, শ্রম আর আন্তরিকতা-ই তাঁকে এই শ্রেষ্ঠত্ব দান করেছে। অসামান্য এই অর্জনে তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের মূল্যায়ন কমিটির প্রতি ধন্যবাদ জানান।
