
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন অত্র মাদরাসার সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলম।
এই গৌরবজনক স্বীকৃতি আমাদের প্রতিষ্ঠান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।
উল্লেখ্য, এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সিলেট সদর উপজেলা পর্যায়ে মাদরাসা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি নির্বাচিত হন। একই সঙ্গে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদাও অর্জন করেছিল মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা। ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবার জেলা পর্যায়ে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করলেন তিনি।
সুপার মহোদয়ের এই অর্জন প্রতিষ্ঠানের সামগ্রিক সাফল্য ও সঠিক নেতৃত্বেরই প্রতিফলন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টা এবং শিক্ষকবৃন্দের সঙ্গে সমন্বিত কাজের ফলেই এই স্বীকৃতি এসেছে।
এই সম্মাননা অর্জনে সুপার মহোদয় মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলা ও উপজেলা প্রশাসনের মূল্যায়ন কমিটির প্রতি ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সহযোগিতা ও দোয়ার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
ইনশাআল্লাহ, এই অর্জন ভবিষ্যতে প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
