
আসন্ন পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে মানবিকতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা। মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলমের সার্বিক সহযোগিতায় গতকাল ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., মঙ্গলবার, মাদ্রাসার সুপার কার্যালয়ে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্য থেকে বাছাইকৃত অসচ্ছল ও দুস্থ পরিবারগুলোর হাতে সাহরী ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী এবং সংশ্লিষ্ট এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝেও প্রয়োজন বিবেচনায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
এই উদ্যোগ মাহে রামাদ্বানের পবিত্রতা, ভ্রাতৃত্ববোধ ও মানবসেবার শিক্ষাকে বাস্তব রূপ দিয়েছে। এমন মানবিক কার্যক্রম সকলের মধ্যে প্রশংসা ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করে।










