আপডেট

২০২৬ শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

জানুয়ারি ০৯, ২০২৬ অনুষ্ঠান
২০২৬ শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

আজ ০৮ জানুয়ারি মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার ২০২৬ শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০ ঘটিকায় শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শৃঙ্খলাপূর্ণ উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

উদ্বোধনী ক্লাসের শুরুতে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ সাইদুল ইসলাম। তিনি মাদরাসার নিয়ম-শৃঙ্খলা, ক্লাস রুটিন, উপস্থিতি ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাদরাসার সহকারী মৌলভী মাওলানা মোঃ সাইফুর রহমান, ইবতিদায়ী প্রধান মাওলানা মোঃ ছাইফুর রহমান এবং সহকারী শিক্ষক মোছাঃ মাহজাবিন আক্তার।

শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে নতুন শিক্ষাবর্ষে নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা, নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা প্রদানের আশ্বাস প্রদান করা হয়।

সবশেষে গুরুত্বপূর্ণ নসিহত ও সবক্ব প্রদান করেন মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমান। তিনি উপস্থিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং নতুন শিক্ষাবর্ষে সকলের সাফল্য কামনা করেন।

উদ্বোধনী ক্লাসে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম, আগ্রহ ও দায়িত্ববোধ লক্ষ্য করা যায়। এ উপলক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস রুটিন সরবরাহ করা হয়। একই সঙ্গে মাদরাসার ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও রুটিন প্রকাশ করা হয়।

পরিশেষে সিনিয়র মৌলভী মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমানের মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী ক্লাসের কার্যক্রম সমাপ্ত হয়।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
লোডিং হচ্ছে...