২০২৬ সালের ছুটির তালিকা —গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
প্রশাসন শাখা
গাইড হাউস, নিউ বেইলি রোড, ঢাকা-১০০০।
২০২৬ সালের সংশোধিত খসড়া ছুটির তালিকা
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাসমূহের জন্য ২০২৬ সালের (১৪৩২-৩৩) শিক্ষাবর্ষের প্রস্তাবিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নরূপ:
| ক্র. নং | ছুটির উপলক্ষ | তারিখ ও বার | তারিখ, বঙ্গাব্দ | দিন |
|---|---|---|---|---|
| ১. | *শব-ই-মিরাজ | ১৭ জানুয়ারি, ২০২৬ শনিবার | ০৩ মাঘ ১৪৩২ | ০ দিন |
| ২. | *শব-ই-বরাত | ০৩ ফেব্রুয়ারি থেকে ০৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার ও বৃহস্পতিবার | ২১ ও ২২ মাঘ ১৪৩২ | ০২ দিন |
| ৩. | *পবিত্র রমজান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), *শব-ই-কদর (১৭ মার্চ), *জুমাতুল-বিদা (২০ মার্চ), *ঈদুল-ফিতর (২১ মার্চ) ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার থেকে ২৬ মার্চ, ২০২৬ বৃহস্পতিবার | ০২ ফাল্গুন ১৪৩২ থেকে ১২ চৈত্র ১৪৩২ | ৩০ দিন |
| ৪. | বাংলা নববর্ষ | ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার | ০১ বৈশাখ ১৪৩৩ | ০১ দিন |
| ৫. | মে দিবস | ০১ মে, ২০২৬ শুক্রবার | ১৮ বৈশাখ ১৪৩৩ | ০ দিন |
| ৬. | বুদ্ধ পূর্ণিমা | ০১ মে, ২০২৬ শুক্রবার | ১৮ বৈশাখ ১৪৩৩ | ০ দিন |
| ৭. | *পবিত্র ঈদুল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ | ২৪ মে ২০২৬ রবিবার থেকে ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ থেকে ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ১৫ দিন |
| ৮. | *হিজরি নববর্ষ | ১৬ জুন, ২০২৬ মঙ্গলবার | ০২ আষাঢ় ১৪৩৩ | ০১ দিন |
| ৯. | *পবিত্র আশুরা | ২৬ জুন, ২০২৬ শুক্রবার | ১২ আষাঢ় ১৪৩৩ | ০ দিন |
| ১০. | জুলাই গণঅভ্যুত্থান দিবস | ০৫ আগস্ট, ২০২৬ বুধবার | ২১ শ্রাবণ ১৪৩৩ | ০১ দিন |
| ১১. | *আখেরী চাহার সোম্বা | ১২ আগস্ট, ২০২৬ বুধবার | ২৮ শ্রাবণ ১৪৩৩ | ০১ দিন |
| ১২. | *পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) | ২৬ আগস্ট, ২০২৬ বুধবার থেকে ২৭ আগস্ট, ২০২৬ বৃহস্পতিবার | ১১ ও ১২ ভাদ্র ১৪৩৩ | ০২ দিন |
| ১৩. | জন্মাষ্টমী | ০৪ সেপ্টেম্বর, ২০২৬ শুক্রবার | ২০ ভাদ্র ১৪৩৩ | ০ দিন |
| ১৪. | *ফাতেহা-ই-ইয়াজদাহম | ২৪ সেপ্টেম্বর, ২০২৬ বৃহস্পতিবার | ০৯ আশ্বিন ১৪৩৩ | ০১ দিন |
| ১৫. | দুর্গাপূজা | ২০ অক্টোবর, ২০২৬ মঙ্গলবার থেকে ২২ অক্টোবর, ২০২৬ বৃহস্পতিবার | ০৪ কার্তিক ১৪৩৩ থেকে ০৬ কার্তিক ১৪৩৩ | ০৩ দিন |
| ১৬. | মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর), বিশ্ব আরবি ভাষা দিবস (১৮ ডিসেম্বর), হযরত ঈসা (আ.) এর জন্মদিন (২৫ ডিসেম্বর) ও শীতকালীন অবকাশ | ১৩ ডিসেম্বর, ২০২৬ রবিবার থেকে ২৪ ডিসেম্বর ২০২৬ বৃহস্পতিবার | ২৮ অগ্রহায়ণ ১৪৩৩ থেকে ০৯ পৌষ ১৪৩৩ | ১০ দিন |
| ১৭. | প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি | – | – | ০৩ দিন |
| সর্বমোট = | ৭০ দিন | |||
* চিহ্নিত ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
➜ হাওড় অঞ্চলে বোরো ধান কাটা উপলক্ষ্যে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের ১ম সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকতে দেখা যায়। তাই হাওড় অঞ্চলের মাদ্রাসাসমূহের প্রধানগণ মোট ছুটি ঠিক রেখে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে উল্লিখিত সময়ে ১০ (দশ) দিন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।
এবতেদায়ী ও দাখিল স্তরে পরীক্ষা গ্রহণের সময়সূচি
| ক্রম | পরীক্ষার নাম | পরীক্ষা গ্রহণের তারিখ ও ফলাফল প্রকাশ |
|---|---|---|
| ১. | অর্ধবার্ষিক পরীক্ষা | ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার থেকে ১৫ জুলাই ২০২৬ রবিবার |
| ২. | দাখিল নির্বাচনী পরীক্ষা | ১১ অক্টোবর ২০২৬ রবিবার থেকে ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার |
| ৩. | বার্ষিক পরীক্ষা | ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার থেকে ১০ ডিসেম্বর ২০২৬ বৃহস্পতিবার |
