আপডেট

২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি নির্দেশনা

ডিসেম্বর ১০, ২০২৫ সাধারণ

এতদ্বারা জানানো যাচ্ছে যে, সরকারি কারিকুলাম অনুযায়ী ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, পূর্ব শাহী ঈদগাহ (টি.বি. গেইট), সিলেট, (এমপিওভুক্ত), EIIN: 131583, Code: 20427—এর ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান।

ভর্তি চলছে নিম্নোক্ত শাখাসমূহে:

নার্সারি থেকে দাখিল ৯ম শ্রেণি

হিফজ বিভাগ (আবাসিক/অনাবাসিক)

মাদরাসার বিশেষ বৈশিষ্ট্য:
১. সিলেট সদর উপজেলায় নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান।
২. সম্পূর্ণ ক্যাম্পাস ২৪ ঘন্টা সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ।
৩. সরকার প্রদত্ত অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এবং প্রজেক্টরভিত্তিক স্মার্ট ক্লাস ব্যবস্থা।
৪. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান।
৫. নিয়মিত ইনকোর্স পরীক্ষার মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন।
৬. সহীহ কোরআন তেলাওয়াত, রমাদান মাসে দারুল কিরাত ও মাসআলা-মাসায়েল শিক্ষা।
৭. অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা।
৮. শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সাপ্তাহিক শিক্ষা সেমিনার।
৯. সচ্চরিত্র গঠন ও আত্মশুদ্ধির জন্য দৈনিক তরবিয়ত রিপোর্ট।
১০. আন্তর্জাতিক মানসম্পন্ন হিফজ শিক্ষা (আবাসিক/অনাবাসিক)।
১১. ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ছাত্রদের জন্য আবাসিক সুবিধা।

গুরুত্বপূর্ণ তারিখ:
বই বিতরণ: ১ জানুয়ারি
ক্লাস শুরু: ৫ জানুয়ারি

অনলাইন ভর্তি:
অনলাইন ভর্তি হতে এখানে ক্লিক করে আবেদন ফরম পূরণ ও জমা দিন।

যোগাযোগ: 
মোবাইল: 01309-131583
অফিস: 01788-490539

১৮/১২/২০২৫
সুপারিনটেনডেন্ট
আলহাজ্ব মাওলানা সৈয়দ কুতবুল আলম
সুপার, মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা
হোয়াটসাঅ্যাপ চ্যাট
লোডিং হচ্ছে...