আপডেট

২০২৫ সালের ইবতেদায়ী ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচী

নভেম্বর ০৪, ২০২৫ সাধারণ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
২. অরফ্যানেজ রোড, বখশিবাজার, ঢাকা-১২১১
www.bmeb.gov.bd

স্মারক নং- ৫৭,১৬,০০০০,০১২.৪২.০০১.২৫.৪৯৬                                                                          তারিখ: ০৪/১১/২০২৫


এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা-২০২৫ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষার সময় ও বিষয় সকাল ১০টা থেকে ১২:৩০ পর্যন্ত বিষয় কোড তারিখ ও দিন
কুরআন মাজিদ (ও তাজভিদ) ৩০১ ২৮/১২/২০২৫ রবিবার
আরবি (১ম ও ২য় পত্র) ৩০৩ ২৯/১২/২০২৫ সোমবার
বাংলা ও ইংরেজি ৩০৬ ও ৩০৭ ৩০/১২/২০২৫ মঙ্গলবার
গণিত ও বিজ্ঞান ৩০৮ ও ৩১৭ ৩১/১২/২০২৫ বুধবার

বিশেষ নির্দেশাবলি:
১. প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় ২.৩০ ঘণ্টা। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
২. বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান হবে (৫০+৫০)=১০০, পরীক্ষার সময় হবে (১ ঘন্টা ১৫ মিনিট + ১ ঘন্টা ১৫ মিনিট)=২ ঘন্টা ৩০ মিনিট। বাংলা ও ইংরেজি বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।
৩. গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে (৬০+৪০)=১০০, পরীক্ষার সময় হবে (১ ঘন্টা ৩০ মিনিট+১ ঘন্টা)= ২ ঘন্টা ৩০ মিনিট। গণিত ও বিজ্ঞান বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।
৪. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত মাদ্রাসার পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
৬. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের (সীলসহ স্বাক্ষরিত) নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।
৭. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৮. পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
৯. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্রে মোবাইল, স্মার্ট ঘড়ি, হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।

 

প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান পরীক্ষা নিয়ন্ত্রক
ফোন: ০২৫৮৬১০২০২
ই-মেইল: controller@bmeb.gov.bd

 

সদয় অবগতির জন্য অনুলিপি বিতরণ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়): 

  • ১. সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
  • ২. সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।
হোয়াটসাঅ্যাপ চ্যাট
লোডিং হচ্ছে...