পাঠ্যবই বিতরণ এর নোটিশ
আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে মাদ্রাসার শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরণ করা হবে।
উল্লেখ্য যে, আগামী বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বিধায় এ বছর বই বিতরণ উপলক্ষে কোনো উৎসবের আয়োজন করা হচ্ছে না।
এমতাবস্থায়, শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারী রোজ বৃহস্পতিবার, মাদ্রাসা চলাকালীন সময়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট শিক্ষকের নিকট থেকে পাঠ্যবই সংগ্রহ করবে।
-সুপারিনটেনডেন্ট
