আপডেট

শোক বার্তা

ডিসেম্বর ৩১, ২০২৫

শোক বার্তা

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর, ২০২৫খ্রি. সকাল ০৬:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন; যা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার আন্দোলন ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন নেত্রীর মৃত্যুতে মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

 

হোয়াটসাঅ্যাপ চ্যাট
লোডিং হচ্ছে...