আপডেট

৩১/১২/২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা স্থগিত করা হলো।

ডিসেম্বর ৩১, ২০২৫

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা

২ অরফানেজ রোড, বকশীবাজার, ঢাকা-১২১১

www.ebmeb.gov.bd | www.bmeb.gov.bd

স্মারক নং: ৫৭.১৬.০০০০.০০০.৩১.০১.২৩-৮৭৯                                                                         তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৫
বিষয়: ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ৩১/১২/২০২৫ তারিখের পরীক্ষা স্থগিতকরণ ও স্থগিত পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী ৩১/১২/২০২৫ তারিখ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছেন।

এমতাবস্থায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৩১/১২/২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিতকৃত পরীক্ষা আগামী ০৫/০১/২০২৬ তারিখ সোমবার যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিষয়টি অতীব জরুরি।

চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে

প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান

পরীক্ষা নিয়ন্ত্রক

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা

ফোন: ০২-৫৮৬১৩০২০

E-mail: controller@bmeb.gov.bd

 

হোয়াটসাঅ্যাপ চ্যাট
লোডিং হচ্ছে...